The Hawkers X Wrap up BD
আজকে আমরা কথা বলবো লেবেলের ক্রিটিকাল কালার টা কিভাবে এনসিউর করি !
দা হকার্সের ইরা আপু আমার ডিপার্ট্মেন্টের বড় আপু , আপু লেদার প্রোডাক্টস নিয়ে কাজ করেন , খুবই সুন্দর ব্যাগ , পার্সে আরো জিনিস করেন , নিজেদেরই ফ্যক্টরি সেটাপ। তো ভাইয়া নক করলেন লেবেলের জন্য !
ফোল্ড লেবেল হবে , ওভেন । সমস্যা হলো কালারটা ঠিক লাল ও না আবার কমলাও না , কেমন যেন লাল হতে গিয়ে কমলা হয়ে গিয়েছে। এই ধরনের কেইসে আমরা আগে স্যাম্পল করি । তো স্যাম্পল করে ফেলা হলো !
কিন্তু কালারটা দেখা গেলো ঠিক ঠাক আসে নাই , এইবার কি করা যায় ?
সরাসরি বাজারে গিয়ে সুতোর ছবি তুলে আমরা দেখাতে থাকলাম , অবশেষে পাওয়া গেলো সেই কালার , টকটকে কমলা লাল !
ফাইনাল প্রোডাক্টটাও খুব সুন্দর হলো।
আমরা আমাদের সবগুলো কাজ চেষ্টা করি খুব যত্ন নিয়ে করতে , এতে সময় একটু বেশি লাগলেও, কোয়ালিটিটে আমরা একটুও কম্প্রোমাইজ করি না !




Add comment