মাস্টারশেফ অস্ট্রেলিয়া : কিশোয়ার চৌধুরীর জন্য PR প্যাকেজিং
প্রোডাক্টঃ ব্যাগ , শাড়ী বক্স , ইনভিটেশন কার্ড , এনভেলপ , থ্যাংক ইউ কার্ড , স্পেশাল শেইপ ট্য্যগ , মেটাল আইলেট টু পার্ট প্রাইস ট্যাগ , মেটাল নেইম ট্যাগ
সম্প্রতি কিশোয়ার চৌধুরী আপুর বই Smoke Rice Water এর ইনগোরেশন হয়েছে মেলবোর্নে ! তো এর কিছুদিন পরেই একটা প্রোগ্রামের প্ল্যান করে VAAUS ((Viqarunnisa Noon School and College Alumni in Australia). যার নাম ছিলো “Flavours of Home: An Arvo with Kishwar Chowdhury” — গল্প, মসলা আর ভাগাভাগি করে নেওয়ার এক দারুণ বিকেল।
নওশিন আপু নক করলেন আমাদেরকে যে খুব ইন্ট্রিকেট কিছু প্যাকেজিং লাগবে , কিশোয়ার আপুকে গিফট করার জন্য ! আপুর জন্য করা গিফট টা ছিলো খুবই স্পেশাল খাদির সুতি দোপাট্টা যেটা টানা ২৮০ ঘণ্টার অক্লান্ত শ্রমের এক অনবদ্য সৃষ্টি ! যার নাম Motif by Nidhih থেকে দেয়া হয়েছিলো “Vine of Belonging” (আত্মিক বন্ধনের লতা) !

পুরো প্যাকেজিং টা সামলেছে Wrap up BD !
প্রথমেই বক্স , খুব বেশি ভারী হওয়া যাবে না আবার অনেক হালকা হলেও হবে না , তাই আমরা যেটা করলাম সুইডিশ বোর্ডে বক্স করে , শুধু আপার আর বটম পার্টে আলাদা করে পেষ্টিং করে দিলাম , ফোল্ডে আর কিছু করা হলো না !
ব্যাগের কালার আর বক্সের কালার সেইম হতে হবে , একই কালি বানিয়ে আলাদা দুই মেশিনে সামনে দাঁড়িয়ে থেকে কালার মেলনো হলো ! এইবার রিবন খোজার পালা , এমন রিবন হতে হবে যেন ব্যাগের সাথে যায় !
কার্ডগুলো সব একই সেটাপে করা হয়েছে , যেন কালারে Sync হয় ! সবশেষে সর্টিং যেন বেষ্ট গুলোই আপুর কাছে পৌছে যায় !
কিশোয়ার আপুকে ছবিতে দেখা যাচ্ছে , নওশিন আপু সব দেখিয়ে দিচ্ছেন ,পুরো আয়োজনের সঙ্গী হতে পেরে আমরা ভীষনভাবে আনন্দিত ! ধন্যবাদ নওশিন আপুকে আমাদের উপর ভরসা করবার জন্য !




Add comment