Project : Chonk
সমস্যাঃ একটু বড় সাইজের বক্স দরকার , মোটামুটি শক্ত পোক্ত কিন্তু আবার একটু বাজেট রেঞ্জের মধ্যে !
সমাধানঃবাজেটের মধ্যে প্রিমিয়াম প্যাকেজিং লুক আনা কি সম্ভব? ![]()
সম্প্রতি Chunk-এর একটি প্যাকেজিং প্রজেক্টে ঠিক এই চ্যালেঞ্জটারই মুখোমুখি হয়েছিলাম আমরা!
ক্লায়েন্ট ১০০ পিস প্রিমিয়াম টু-পার্ট বক্স বানাতে চেয়েছিলেন। তাদের দেওয়া মূল স্যাম্পলটি ছিল মোটা হার্ড পিচবোর্ডের। তবে এই ডিজাইনের ক্ষেত্রে দুটি বড় সমস্যা ধরা পড়ে:
১. হার্ড পিচবোর্ডে সাদা রঙের কভার থাকলে এজ (Edge) বা ভাজগুলোতে কাগজ ফেটে যাওয়ার ঝুঁকি থাকে।
২. মাত্র ১০০ পিসের জন্য এই ধরনের বক্সে প্রোডাকশন কস্ট অনেক বেশি পড়ে যায়।
আমরা কীভাবে সমাধান করলাম?
কাস্টমারের বাজেট আর প্রোডাক্টের প্রিমিয়াম ফিনিশিং—দুটোই বজায় রাখতে আমরা সাজেস্ট করি হাই-জিএসএম সুইডিশ বোর্ড (High-GSM Swedish Board) এবং উইথ সেলফ-লকিং স্ট্রাকচার!
আমাদের আগের একটি প্রজেক্টের স্যাম্পল দেখে ক্লায়েন্ট সাথে সাথেই রাজি হয়ে যান। এরপর নিখুঁত সাইজিং, ডাই-কাট এবং টপ-নচ প্রিন্টিং দিয়ে ডেলিভারি করার পর ক্লায়েন্টের প্রতিক্রিয়া? ১০০% স্যাটিসফাইড! ![]()
স্মার্ট অল্টারনেটিভ সিলেক্ট করলে কোয়ালিটি না কমিয়েও যে বাজেট সামলে নেওয়া যায়, এই কেস স্টাডি তারই প্রমাণ।
উল্লেখ্য Chonk কিন্তু বাংলাদেশের প্রথম BSTI সার্টিফাইড পেট ফুড ম্যানুফেকচার কোম্পানী!




Add comment