Ghashforing X Wrap Up BD
ফারজানা আপু যখন নতুন বিজনেস শুরু করলেন, তখন উনার ব্র্যান্ডিংয়ের জন্য একসাথে বেশ কিছু প্যাকেজিং এলিমেন্টের প্রয়োজন ছিল। আপু নিজেই AI দিয়ে উনার ব্র্যান্ডের একটা প্রাথমিক ডিজাইন করেছিলেন এবং ফাইলটি আমাদের সাথে শেয়ার করেন।
আমাদের কাছে প্রায়ই এমন AI জেনারেটেড ডিজাইন আসে। এগুলো সাধারণত হুবহু প্রিন্ট উপযোগী হয় না, তাই আমাদের টিমকে বেশ কিছুটা টিউনিং ও ফাইনাল টাচআপ করতে হয়। আপুর শপিং ব্যাগের ভেক্টর ফাইলটি নিখুঁতভাবে রি-ডিজাইন করার পর, আপুকে দেখিয়ে ফাইনাল কনফার্মেশন নিয়ে আমরা প্রিন্টে পাঠাই।
শুধু ব্যাগই নয়, উনার প্রোডাক্টের জন্য তিনি একটু ইউনিক শেপের হ্যাং ট্যাগ চাচ্ছিলেন। আমরা এমন একটি ক্লাসি অথচ কিউট শেপ সাজেস্ট করি যা উনার প্রোডাক্টের সাথে চমৎকারভাবে মানিয়ে যায়।
এর পাশাপাশি:
বিজনেসের হিসাব-নিকাশ সহজ করতে কাস্টমাইজড ক্যাশ মেমো / মেমো বুক
প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ের জন্য প্রিমিয়াম স্টিকার
আলহামদুলিল্লাহ, সবকিছুই আপু আমাদের এখান থেকেই ওয়ান-স্টপ সলিউশন হিসেবে তৈরি করিয়ে নিয়েছেন এবং বর্তমানে উনি আমাদের রেগুলার হ্যাপি ক্লায়েন্ট! ![]()





Add comment