Purber Bona – পূর্বের বোনা X Wrap Up BD
আপু প্রথমেই ফোন করে বলেন যে দেখেন আমি সব কিছু ইউনিক চাই , ইভেন আমার ইনভয়েস এর পেপারটাও ! একটা লেটার যাবে আমাদের প্রোডাক্ট এর সাথে সেটাও হবে ইউনিক , খামও হবে একেবারে আলাদা ।
আমরা বুঝে গেলাম আপুকে রেগুলার পেপার ম্যাটেরিয়াল দিয়ে কিছুই করে দেয়া যাবে না , তাই আমাদের স্পেশাল পেপার বান্ডেল পুরোটা ধরে পাঠিয়ে দিলাম আপুর কাছে !
এবার আপুর পেপার সিলেকশনের পালা , লেটার আর ইনভয়েস এর জন্য একটু হাল্কা অফ হোয়াইট টেক্সচারের ভিন্টেজ লুকের একটা পেপার আপু সিলেক্ট করলেন ।
আর দুইটা ব্রাউন পেপার সিলেক্ট করলেন , যেটা সফট সেটা ইন্সট্রাকশন কার্ডের জন্য আর যেটা একটু ভারী সেটা এনভেলাপের জন্য !
আপুর কথা মতন আমরা ডিজাইন করে ফেললাম , আউটপুট আসলো অসাধারন ! বিশেষ করে লেটারটা আর খামের উপরের প্রিন্টটা দেখলেই প্রাণ ঠান্ডা হয়ে যায় !
আপু এবং পূর্বেরবোনার জন্য শুভকামনা !




Add comment